কলাম ১
ডাকবাংলো ফ্রিমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এখন থেকে বিনা ভাড়ায় সার্কিট হাউস বা ডাকবাংলোতে ৪৮ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এ জন্য তাঁদের পরিচয়পত্র দেখাতে হবে। রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরে মুক্তিযোদ্ধাদের ভ্রমণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।’ নিজস্ব প্রতিবেদক৩৪ মিনিট পর...ব্রিটেনের একদল গবেষক বলেছেন, নতুন জুতা পরে হাঁটার ৩৪ মিনিট পর থেকে মেয়েদের পায়ে তীব্র ব্যথা অনুভূত হয়। তাই যেসব নারী পানশালা বা নৈশ ক্লাবে যান, তাঁদের ১০ জনের মধ্যে চারজন বলেছেন, আরামদায়ক অতিরিক্ত একজোড়া জুতা তাঁরা সঙ্গে নেন। অর্ধেক নারী খালি পায়ে বাড়ি ফেরেন। ১০ জনের মধ্যে একজন বলেছেন, তাঁরা অন্যের জুতা পরে বাড়ি ফেরেন। মাত্র এক-পঞ্চমাংশ নারী ব্যথা সহ্য করে নতুন জুতা পরেই ঘরে আসেন। দ্য টেলিগ্রাফ অনলাইন