কলাম-১
ভর্তির লটারিরাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, বুয়েটের তত্ত্বাবধানে উন্মুক্তভাবে এই লটারি হবে। এ বছর মূল ক্যাম্পাস ও সব শাখায় আসন আছে এক হাজার ৫৬৮টি। এর মধ্যে এক হাজার ৪৪০টি আসনে লটারি হবে। বাকি আসন সংরক্ষিত।এ বছর পরীক্ষার বদলে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ছাত্রী ভর্তি করবে প্রতিষ্ঠানটি। নিজস্ব প্রতিবেদকবড়দিনে সাশ্রয়বড়দিনের উপহারসামগ্রী কেনার ব্যাপারে যুক্তরাজ্যের নাগরিকদের মধ্যে বড় ধরনের সাশ্রয়প্রবণতা দেখা গেছে। সেখানে প্রতি ছয়জনে একজন ‘একটা কিনলে একটা ফ্রি’ বা মূল্যছাড় দেওয়া পণ্য পছন্দের তালিকায় রেখেছেন। প্রায় পাঁচ হাজার ক্রেতার ওপর জরিপ চালিয়ে একদল গবেষক বলেছেন, এ বছর বড়দিনের উপহার হিসেবে ব্রিটেনে সবচেয়ে বেশি বিক্রি হবে মদের বোতল। এরপরে আছে কাপড়চোপড় ও শিশুদের খেলনা। নিউজলাইট অনলাইন