কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য রকম অনুরোধহূদেরাগ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক অধ্যাপক চৌধুরী হাফিজুল আহসান। ২ ডিসেম্বর মিরপুর হার্ট ফাউন্ডেশনের কনফারেন্স হল থেকে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন, তাঁর ল্যাপটপটি উধাও। এতে যেন আকাশ ভেঙে পড়ে তাঁর মাথায়। কারণ, ল্যাপটপের হার্ডডিস্কে তাঁর অসংখ্য রোগীর এমন সব তথ্য আছে, যা না পেলে পেশাগত ক্ষতির মুখে পড়বেন তিনি। তাই কারও বিরুদ্ধে অভিযোগ করবেন না, এমন আশ্বাস দিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বা ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারের ফ্রন্ট ডেস্কে ল্যাপটপের হার্ডডিস্কটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নিজস্ব প্রতিবেদকভালোবাসার জন্যভালোবাসা বলে কথা! প্রিয়তমার মন রাখতে কত কিছুই না করে মানুষ। তাই বলে ১০৬ বছর বয়সে? হ্যাঁ, অবাক করার মতোই ঘটনা। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে এই বয়সেই ধূমপান ছেড়ে দিলেন জার্মানির অভিনেতা ইয়োহানেস হিসটাস। আজ রোববার ১০৭ বছরে পা দেবেন তিনি। তিন সপ্তাহ আগে ধূমপান ছেড়ে দেওয়া হিসটাস বলেন, ‘আমি ভালোবাসার জন্য, আমার চমৎকার স্ত্রীর জন্য এটা করেছি।’ ১৯৯২ সালে জার্মান অভিনেত্রী সিমেনি রেদেলকে (৬১) বিয়ে করেন হিসটাস। রয়টার্স