কলাম ১
প্রতারণার কৌশলসেনাবাহিনীর পোশাক পরতেন। পকেটে থাকত ভুয়া পরিচয়পত্র। এভাবে রীতিমতো সেনা কর্মকর্তা সেজে বসেছিলেন তিনি। এ পরিচয় ভাঙিয়ে মোটা অঙ্কের যৌতুক নিয়ে একের পর এক বিয়ে করেও পার পেয়ে যাচ্ছিলেন। তবে শেষরক্ষাহয়নি। ধরা পড়েছেন র্যাব সদস্যদের হাতে। ভুয়া এই সেনা কর্মকর্তা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার এনামুল হক। গতকাল রোববার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীচুরিতে গুগল আর্থযুক্তরাজ্যের গির্জার ছাদে ব্যবহূত সিসার আস্তরণ চুরি করতে ব্যবহার করা হচ্ছে গুগল আর্থ। স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখে কোন কোন গির্জার ছাদে সিসা রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হচ্ছে চোরের দল। তারপর সেগুলো হাতিয়ে নিয়ে চড়া দামে বেচে দিচ্ছে বাজারে। গির্জার একজন মুখপাত্র বলেন, গত তিন বছরে প্রায় আট হাজার গির্জা কর্তৃপক্ষ চুরি যাওয়া সিসার বিমার অর্থ হিসেবে দুই কোটি ৩০ লাখ পাউন্ড দাবি করেছে। ২০০৮ সালে প্রতি টন সিসার দাম ছিল ৯০০ পাউন্ড। বর্তমানে তা দুই হাজার ৪০০ পাউন্ডে বিক্রি হচ্ছে। রয়টার্স