কলাম ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষরক্ষা হলো নাগ্রেপ্তার এড়াতে স্টিলের ট্রাংকে লুকিয়েও শেষরক্ষা হয়নি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার এক ডজন মামলার আসামি রফিকুল ইসলামের (৪৬)। সেই ট্রাংক থেকেই তাঁকে খুঁজে বের করেছে পুলিশ। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, সোমবার রাতে গোপালপুর গ্রামে তাঁরা রফিকুলের বাড়িতে অভিযান চালান। ঘরের কোথাও না পেয়ে ট্রাংকটি খুলে লেপ-কাঁথার নিচে পাওয়া যায় তাঁকে। ফরিদপুর অফিসভালোবাসার জন্যভালোবাসার মানুষের জন্য ১০৭ বছর বয়সে ডাচ বংশোদ্ভূত অভিনেতা ও গায়ক ইয়োহানেস হিস্টারস সিগারেট ছেড়েছেন। তিনি বলেন, ‘লক্ষ্মী বউয়ের জন্য তিন সপ্তাহ আগেই সিগারেট ছেড়েছি।’ হিস্টারস ১৯৯২ সালে বিয়ে করেন জার্মান অভিনেত্রী সিমনি রিথেলকে। রিথেলের বয়স এখন ৬১। দ্য ফ্লিডামউস ও দ্য মুন ইজ ব্লু ছবিতে অভিনয়ের জন্য হিস্টারস সমধিক পরিচিত। রয়টার্স