কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের উপলব্ধি!তাইওয়ানের রেনডে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জীবনের মূল্য উপলব্ধির জন্য কফিনবাসের শিক্ষা দেওয়া হয়। সেখানকার শিক্ষকেরা বলেছেন, মানুষ মরে গেলে যেভাবে কাফনের কাপড় পরিয়ে কফিনে লাশ রেখে কবর দেওয়া হয়, ঠিক সেভাবে তাঁরা শিক্ষার্থীদেরও কফিনে রাখেন। এরপর একটি মেঝের তলায় ওই কফিন ১০ মিনিট রাখা হয়। এতে তাঁদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন আসে। মৃত্যুর স্বরূপ ও জীবনের উপলব্ধি ক্ষমতা বাড়ে। জিয়াও লিন নামের এক শিক্ষার্থী বলেন, ‘যখন কফিন থেকে আমাকে তোলা হলো, তখন মনে হলো, আমার পুনর্জন্ম হয়েছে। এর মাধ্যমে আমি জীবনের প্রতিটি সেকেন্ডকে মূল্যবান মনে করতে শিখেছি।’ অ্যানানোভাজিনস পরতে মানাভারতের ভোপালে সরোজিনী নাইডু গভর্নমেন্ট গার্লস কলেজের শিক্ষিকাদের ক্যাম্পাসে জিনস প্যান্ট, স্কার্ট ও টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের শুধু শাড়িই পরতে হবে। আর শিক্ষকদের বলা হয়েছে, আঁটসাঁট জিনস ও টি-শার্ট ছেড়ে রুচিসম্মত শার্ট-প্যান্ট পরতে হবে। কলেজের পরিচালনা কমিটির প্যানেল মেম্বার দীপিকা নারোলিয়া জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীকে সহজেই যাতে চেনা যায়, সে জন্যই পোশাকের ওপর এই বিধিনিষেধ। বাসস