কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ওপেনলিকসনতুন ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সাবেক দুই সহকর্মী। তাঁদের ওয়েবসাইটের নাম হবে ‘ওপেনলিকস’। উইকিলিকসের মতো তাঁরা নিজেরা সরাসরি গোপন নথি ফাঁস করবেন না। তবে যে কেউ চাইলে পরিচয় গোপন রেখে গোপন তথ্য ওপেনলিকসকে দিতে পারবেন। এরপর ওপেনলিকসের সঙ্গে চুক্তির ভিত্তিতে সেই তথ্য ফাঁস করে দিতে পারবে যেকোনো পত্রিকা। অর্থাৎ তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে ওপেনলিকস। অ্যাসাঞ্জের সঙ্গে বিরোধের জের ধরে উইকিলিকস ছেড়েছেন আইসল্যান্ডের হার্বাট নোরাসন এবং জার্মানিতে উইকিলিকসের সাবেক মুখপাত্র ড্যানিয়েল ডোমশেট বার্গ। তাঁরাই চালাবেন ওপেনলিকস। এএফপি৭৪ বছর পর...যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যামাডর কাউন্টি গ্রন্থাগার থেকে ১৯৩৬ সালে সিপ্লেন সলো বইটি ধার নিয়েছিলেন হ্যাজেল সেভারসনের প্রয়াত স্বামী হাওয়ার্ড সেভারসন। বইটি আর ফেরত দেওয়া হয়নি। ৭৪ বছর পর সম্প্রতি বাড়ির গ্যারেজের আবর্জনার মধ্যে বইটি খুঁজে পান হ্যাজেল (৯৫)। তিনি গত ১৩ অক্টোবর বইটি গ্রন্থাগারে ফেরত দিয়েছেন। দেরিতে ফেরত দেওয়ায় প্রতিদিন ১০ সেন্ট করে মোট ২৭ হাজার দিনে তাঁকে দুই হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। গ্রন্থাগারিক লরা আইন্সট্যাডলার বলেছেন, দেরিতে হলেও বইটি ফেরত পেয়ে তাঁরা খুশি। টেলিগ্রাফ