কলাম ১
ডিম্বাকৃতির ঘরচীনের রাজধানী বেইজিংয়ে দাই হাইফেই নামের এক তরুণ স্থপতি বিনা ভাড়ায় বাস করার এক অদ্ভুত উপায় বের করেছেন। তিনি মাত্র ছয় ফুট উচ্চতাবিশিষ্ট ডিম্বাকৃতির একটি ঘর বানিয়েছেন। রাস্তার পাশের খালি জায়গায় ঘরটি রেখে অনায়াসে একজন মানুষ ‘সংসার’ চালিয়ে যেতে পারে। এটি এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই আনা-নেওয়া করা যায়। বাঁশ, কাঠ ও চটের ব্যাগ দিয়ে তৈরি এর কাঠামো। ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। সেখান থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে চলে আলোর কাজ। সব মিলিয়ে ঘরটি বানাতে খরচ পড়েছে এক হাজার ডলার। এএফপিগতি রোধে...চেক প্রজাতন্ত্রে বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির অনেক শহরে রাস্তার পাশে পিচবোর্ডে স্বল্পবসনা নারী পুলিশ কর্মকর্তাদের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। ম্যাকোটিন শহরের মেয়র মিরোস্লাভ পোজার বলেন, তিনিসহ সবাই এসব নারী পুলিশ কর্মকর্তার ছবি দেখে গাড়ির গতি কমিয়ে দিচ্ছেন। তবে সমালোচকেরা বলছেন, পুলিশের পোশাক দেখে নয়, নারীদের বিবসন পা দেখতেই গাড়িচালকেরা গতি কমাচ্ছেন। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র মিরোস্লাভ। এপি