কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে মেয়র প্রার্থীনরসিংদী পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী লোকমান হোসেন জোরেশোরে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ও মুঠোফোনে ভোট চাওয়ার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাহায্যেও ভোট ও দোয়া চাইছেন। ফেসবুক-বন্ধুরাও তাঁর সফলতা চেয়ে বার্তা পাঠাচ্ছেন। এক বন্ধু লিখেছেন, ‘আপনি বিজয়ী হোন। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখুন—এটাই আমাদের প্রত্যাশা।’ জানতে চাইলে লোকমান হোসেন বলেন, নির্বাচনের বড় বিষয় প্রচারণা। নতুন নতুন প্রযুক্তি প্রচারণায় আধুনিকতা এনেছে। তিনি বলেন, ‘আমার জীবনে ফেসবুক-বন্ধুরা গুরুত্বপূর্ণ। নির্বাচন করব অথচ তাঁরা জানবেন না, তা হয় না।’ নিজস্ব প্রতিবেদক, ভৈরব