কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোতে সুবিধাশ্বেতাঙ্গ-অধ্যুষিত দেশ পোল্যান্ডের ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ জন গডসন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। নাইজেরীয় বংশোদ্ভূত এই নেতা প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান সম্প্রদায়ের একজন ধর্মগুরু হিসেবেও ইতিপূর্বে দায়িত্ব পালন করেন। গডসনের দাবি, গায়ের রং কালো হওয়ায় বরং নির্বাচনে তাঁর সুবিধা হয়েছে। কালো হওয়ায় সহজেই তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। অবশ্য গডসন স্বীকারও করেছেন, কালো হওয়ায় ১৭ বছর বয়সে তাঁকে বেশ বর্ণবাদী নির্যাতনের শিকার হতে হয়েছিল। মজার বিষয় হচ্ছে, এবার গডসন অনেকটা ভাগ্যগুণে প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্কের দল সিভিক প্ল্যাটফর্ম থেকে মনোনয়ন পেয়েছেন। তাঁর এক সহকর্মী এবার একটি শহরের মেয়র হওয়ায় আসনটি খালি হয়েছিল। তিনি এখন পোল্যান্ড ও আফ্রিকার মধ্যে যোগাযোগ বাড়াতে চান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদি-অধ্যুষিত পোল্যান্ডে বর্তমানে পোলিশরা বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ। রয়টার্স।