কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রীকে নেত্রীর চড়চট্টগ্রামে গতকাল সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের বাকলিয়া ওয়ার্ডের নেত্রী কামরুন নাহার দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশার হাতে লাঞ্ছিত হয়েছেন। সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপি জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি দেয়। এরই অংশ হিসেবে চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার আগমুহূর্তে আদালত ভবনের একজন আইনজীবীর কক্ষে এ ঘটনা ঘটে। পরে নগর বিএনপির সাধারণ সম্পাদকের চেম্বারে সালিস বৈঠকে বিষয়টি মিটমাট হয়। কামরুন নাহার বলেন, ‘আমি স্কুলশিক্ষিকা। আমার গালে তিনটি চড় মেরেছেন ফাতেমা। তাঁর আচরণ অশিক্ষিত মহিলার মতো।’ বিষয়টি জানতে ফাতেমা বাদশার মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম