কলাম ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যয়বহুল, তাই...যুক্তরাষ্ট্রে এ বছর তুলনামূলক কম লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর পেছনের অন্যতম কারণ প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহার করা ওষুধের ঘাটতি এবং চলমান অর্থনৈতিক মন্দা। যুক্তরাষ্ট্রের ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করাটা বেশ ব্যয়বহুল। এদিকে দেশে চলছে অর্থনৈতিক মন্দা। তাই এ বছর মৃত্যুদণ্ড কার্যকর করার হার ১২ শতাংশ কমেছে। প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহার করা ওষুধের ঘাটতি দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত বা বাতিল করা হয়েছে। এসব ওষুধ যুক্তরাজ্য থেকে আমদানি করতে হয়। যুক্তরাজ্য এসব ওষুধের রপ্তানি সীমিত করে দেওয়ায় এর ঘাটতি দেখা দিয়েছে। রয়টার্স।