কলাম ১
আসল শ্বশুরবাড়ি!পাঁচবার বিয়ের পিঁড়িতে বসার পরও খায়েশ মেটেনি। নিজের স্কুলপড়ুয়া মেয়ের বান্ধবীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন। কনিষ্ঠ স্ত্রীর পরিবার প্রথমে বিয়ে মেনে না নিলেও পরে স্ত্রীর নামে জমিজমা ও বাড়ি লিখে দিয়ে মামলা থেকে রক্ষা পান তিনি। তবে শেষরক্ষা হয়নি। অনুমতি ছাড়া বিয়ে করায় এবং ভরণপোষণ না দেওয়ায় আগের স্ত্রীর করা মামলায় ফেঁসে গেছেন জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামের শাহ আলম মণ্ডল (৩২)। গতকাল মঙ্গলবার আগের এক স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার করে বিয়েপাগল শাহ আলমকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। কালাই (জয়পুরহাট) প্রতিনিধিকমছে নাবিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি মন্দা থেকে ক্রমেই ঘুরে দাঁড়াচ্ছে। অথচ কমছে না বেকারত্বের হার। তা আগের মতোই রয়ে গেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত সোমবার জানায়, বিভিন্ন দেশে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। কিন্তু ২০০৯ সাল থেকে বিশ্বে বেকারত্বের হার অপরিবর্তিত। ২০১০ সালে বেকার লোকের সংখ্যা ছিল সাড়ে ২০ কোটি ৫০ লাখ। ২০১১ সালে এ সংখ্যা ২০ কোটি ৩৩ লাখে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর ২০০৭ সালের পর থেকে সারা বিশ্বে যে পরিমাণ লোক বেকার হয়েছে, তার অর্ধেকেরও বেশি শিল্পোন্নত দেশ ও ইউরোপীয় ইউনিয়নের। এএফপিপ্রেসিডেন্টের শখপ্রেসিডেন্ট হয়েছেন বলে শখ-আহ্লাদ সব ছাড়তে হবে, তা কি হয়? আর তা করতে গিয়েই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। কোটিপতি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতা গত শনিবার নিজেই একটি হেলিকপ্টার চালিয়ে ঘুরতে বের হয়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি হেলিকপ্টার নিয়ে কোবকুইকুরা শহরের একটি রাস্তার ওপর নেমে পড়েন। পরে তিনি জানিয়েছেন, হেলিকপ্টারের জ্বালানি প্রায় ফুরিয়ে গিয়েছিল। তাই ওভাবে নামতে বাধ্য হয়েছেন। কিন্তু এতে খেপেছেন বিরোধীরা। তাঁরা বলছেন, প্রেসিডেন্টকে দায়িত্বশীল হতে হবে। এভাবে ঝুঁকি নিয়ে শখের খেলা খেলতে যাওয়া তাঁর ঠিক হয়নি। এএফপি