কলাম-১
দেনমোহর মেলা‘দেনমোহর পরিশোধ করি, যৌতুক পরিহার করি’ স্লোগান নিয়ে কুড়িগ্রামের উলিপুরে গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে দেনমোহর পরিশোধ মেলা। উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে স্থানীয় বেসরকারি সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি। ৫৪৮ ব্যক্তি আনুষ্ঠানিকভাবে স্ত্রীর দেনমোহর মোট তিন কোটি ১৮ লাখ টাকা পরিশোধ করেন। মেলা উপলক্ষে আয়োজিত নারী অধিকারবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক। আলোচনায় অংশ নেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, বেসরকারি সংস্থা ‘অধিকার’-এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী, উলিপুর পৌরসভার মেয়র হায়দার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক হরিগোপাল সরকার প্রমুখ। এ ছাড়া জারিগান, গণসংগীত ও নাটিকা পরিবেশন করা হয়। ছিল বিভিন্ন পণ্যের ১৬টি স্টল। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি