কলাম ১
আসামি ছিনতাইফরিদপুরে গতকাল শনিবার পুলিশের হাত কামড়ে দিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার পরিবারের লোকজন। ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসরাফিল হাওলাদার জানান, সদর উপজেলার আনন্দবাজার এলাকার মকিম মল্লিক (৩২) একটি চুরির মামলার আসামি। তিনি পলাতক ছিলেন। তাঁর বাড়ির মালামাল জব্দ করতে গতকাল বেলা ১১টার দিকে একজন কনস্টেবল স্থানীয় চৌকিদারকে নিয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন, মকিম বাড়িতেই আছেন। তখন তাঁকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে একটি অটোরিকশায় তোলা হয়। একপর্যায়ে আসামির পরিবারের সদস্যসহ ১০ থেকে ১৫ জন লোক পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা কনস্টেবল ও চৌকিদারের হাত কামড়ে দিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায়। ফরিদপুর অফিসশাশুড়িকে সঙ্গে নেওয়ায়মধুচন্দ্রিমায় নববিবাহিত স্ত্রীর সঙ্গে মাকেও নিয়েছিলেন স্তেফানো (৩৯)। বিষয়টি মানতে পারেননি তাঁর স্ত্রী মারিয়ান্না (৩৬)। তাই বিবাহ-বিচ্ছেদের মামলা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ইতালিতে। জানা গেছে, এক মাস আগে রাজধানী রোমের একটি চার্চে ওই দম্পতির বিয়ে হয়। এরপর স্তেফানো স্ত্রীকে নিয়ে প্যারিসে মধুচন্দ্রিমার পরিকল্পনা করেন। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু মধুচন্দ্রিমার উদ্দেশে রওনা দিয়ে বিমানবন্দরে মারিয়ান্না শাশুড়ির উপস্থিতি টের পান। এটা কোনোভাবেই মেনে নেননি মারিয়ান্না। তাঁর আইনজীবী জানান, স্বামীর অতি মাতৃভক্তির কারণে মারিয়ান্না এখন বিচ্ছেদ চান। এখন তিনি স্বামীকে ছেড়ে ন্যাপলসে বসবাস করছেন। ডেইলি মিরর