কলাম ১
ইভ টিজিংমুক্তসিরাজগঞ্জকে ইভ টিজিংমুক্ত জেলা করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। গত শনিবার বিকেলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে ২৮তম বার্ষিক গ্রাহক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, জেলার কোথাও ইভ টিজিংয়ের ঘটনা ঘটলে সরকারের সাম্প্রতিক প্রণীত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং এ ব্যাপারে কোনো রকম সুপারিশ বা তদবির আমলে নেওয়া হবে না। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিমাদককে ‘না’রাজশাহীর পুঠিয়া থানায় উপস্থিত হয়ে মাদককে ‘না’ বলেছেন ১৫০ জন মাদক ব্যবসায়ী। তাঁরা আর কখনো মাদক ব্যবসায়ের সঙ্গে যুক্ত না হওয়ার অঙ্গীকার করেছেন। তাঁরা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন। গত শনিবার থানায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা এই অঙ্গীকার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম জানান, উপজেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপারের নির্দেশে পুলিশের তালিকাভুক্ত ২৩০ জন মাদক ব্যবসায়ীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ১৫০ জন উপস্থিত হন। —নিজস্ব প্রতিবেদক, রাজশাহীভুয়া পরোয়ানায় ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় যশোরের মনিরামপুরের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরুজ্জামান সরদার নামের ওই ব্যবসায়ী ১২ জানুয়ারি থেকে যশোর জেলা কারাগারে আছেন। জয়পুরহাটের পাঁচবিবি থানার একটি হত্যা মামলার আসামি দেখিয়ে তাঁর বিরুদ্ধে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানায় দেখা গেছে, জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের একটি সিলমোহর রয়েছে। কিন্তু যে স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে ওই আদালতের স্মারক নম্বরের কোনো মিল নেই। যে মামলায় কামরুজ্জামানকে আসামি দেখানো হয়েছে, তা কোনো হত্যা মামলাই নয়। জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল শনিবার জানান, কোনো চক্র হয়রানির উদ্দেশ্যে এই ভুয়া পরোয়ানা তৈরি করে থাকতে পারে। জয়পুরহাট প্রতিনিধি