কলাম ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন বৃদ্ধির কৌশলমুরগির ওজন যত বেশি হবে, দাম তত বেশি পাওয়া যাবে। তাই ব্যবসায়ীরা বিক্রির আগে চাল, ভুসিসহ নানা খাদ্য খাইয়ে মুরগির ওজন বাড়ান। পাথর খাওয়ালে তো কথাই নেই। চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের দুই ব্যবসায়ী কাওছার ও আশরাফ তাই অতি মুনাফার লোভে মুরগিকে পাথর খাওয়ান। মঙ্গলবার রাতে এই অপকর্ম করতে গিয়ে ধরা পড়েন দুজন পুলিশের হাতে। এই অপরাধে চট্টগ্রাম মহানগর আদালতের হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার দুজনকে পাঁচ দিন করে কারাদণ্ড দেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর দক্ষিণ হাতিয়ায়। ১৯২০ সালের জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা আইনের ৪(গ) ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। এই আইনে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। দোষ স্বীকার করায় তাঁদের আদালত সর্বনিম্ন সাজা দেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম