কলাম-১
শীর্ষ সাত!বর্তমানে বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় সাত ব্যক্তির জন্মই কিশোরগঞ্জ জেলায়। তাঁরা হলেন: রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান; প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন; স্পিকার আবদুল হামিদ; স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম; প্রধানমন্ত্রীর শিক্ষা, সমাজ ও রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ; সেনাপ্রধান জেনারেল আবদুল মুবিন চৌধুরী ও মরক্কোর রাষ্ট্রদূত সাবেক আইজিপি নূর মোহাম্মদ। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান বিচারপতির সঙ্গে এক মতবিনিময় সভায় স্থানীয় আইনজীবীরা এ তথ্য জানান। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জতালা ভেঙে...সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ পরিচালনা কমিটির মাসিক সভা ছিল গতকাল শুক্রবার। কমিটির সভাপতি সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীসহ অন্য সদস্যরা বিকেলে কলেজের সামনে এসে দেখেন, প্রধান ফটকে তালা। এ তালার চাবি দুটি—একটি থাকে অধ্যক্ষ নিজামউদ্দিন তরফদারের কাছে, অন্যটি প্রতিষ্ঠাতা সদস্য মিফতাহুল হোসেনের কাছে। অধ্যক্ষ চাবি সঙ্গে না আনায় মিফতাহুলকে খবর দেন। কিন্তু তিনি আসতে দেরি করায় ফটকের তালা ভেঙে সভা করা হয়। মিফতাহুল হোসেনের অভিযোগ, কলেজের নয়, তাঁর বাড়ির ফটক এটি। অধ্যক্ষ বলেন, ‘কারও বাড়ির নয়, ফটকটি কলেজের।’ নিজস্ব প্রতিবেদক, সিলেট