কলাম-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকাংশই ভারপ্রাপ্তজয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি গ্রামে কিডনি বিক্রির সত্যতা যাচাই করতে গতকাল শুক্রবার সরেজমিনে তদন্তে আসে প্রশাসনের একটি তদন্ত দল। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের নেতৃত্বাধীন ওই তদন্ত দলের বেশির ভাগ সদস্যই ছিলেন ভারপ্রাপ্ত। তাঁরা হলেন—জয়পুরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন সুশান্ত কুমার দাস, কালাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালিদ হোসেন, উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হোসেন মণ্ডল এবং কালাই থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার।  কালাই প্রতিনিধিবিজ্ঞানীদের হুঁশিয়ারিপৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা আবর্জনার বিষয়ে মার্কিন বিজ্ঞানীরা নাসাকে হুঁশিয়ার করে দিয়েছেন। তাঁরা বলেছেন, এ ধরনের আবর্জনা যেকোনো সময় মহাকাশযানে আঘাত হেনে মারাত্মক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এসব আবর্জনার মধ্যে রয়েছে মহাকাশে ফেলে আসা অতি ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে পুরোনো রকেটের বুস্টার ও কৃত্রিম উপগ্রহ আকৃতির বস্তু। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে।  বিবিসি মুক্তিপণ আয়করমুক্তভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার বিড়ি কারখানার মালিক সুখনন্দন জৈন। এলাকার কুখ্যাত রাজু ভাটনগরের দল ১৯৮৭ সালের ৫ আগস্ট তাঁকে অপহরণ করে ২২ দিন পর সাড়ে পাঁচ লাখ রুপি মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়। এরপর সুখনন্দন তাঁর আয়কর রিটার্নে সাড়ে পাঁচ লাখ রুপি বৈধ খরচ দেখিয়ে আয়কর ছাড় পাওয়ার দাবি জানান। আয়কর দপ্তর এতে সায় না দিলে বিষয়টি আয়কর ট্রাইব্যুনালে ওঠে। পরে তা মধ্যপ্রদেশ হাইকোর্টে গড়ায়। হাইকোর্ট সম্প্রতি এক রায়ে জানিয়ে দেন, অপহরণ অপরাধ হলেও মুক্তিপণ দেওয়া অপরাধ হতে পারে না। তাই পাঁচ লাখ রুপির আয়কর ছাড় পেতে পারেন সুখনন্দন।  কলকাতা প্রতিনিধি