কলাম ১
যেখানে ভূতের ভয়...মাদকের খোঁজে ভুলে গোয়েন্দা সংস্থার প্রধান কর্মকর্তাকে ফোন দিয়ে বসলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে নিউইয়র্কে। সেখানকার এরি কাউন্টির প্রধান গোয়েন্দা কর্মকর্তা অ্যালান রোজানস্কি বলেন, ‘ওই ব্যক্তির সঙ্গে আমি স্বভাবসুলভভাবেই কথা বলেছি। কিন্তু সেসব কথাবার্তা ওই ব্যক্তি বুঝতে পারেননি। তিনি বরং আমার কাছে মাদক চেয়ে বসেন।’ রোজানস্কি বলেন, ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করে বরং তাঁর সহায়তায় ব্যথানাশক ওষুধসহ একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী অবৈধভাবে ওষুধগুলো বিক্রি করছিলেন। ইয়াহু নিউজ।নিয়োগ, নয়তো জরিমানাকলেজে অধ্যক্ষ নেই দীর্ঘদিন। তাই একাডেমিক ও কলেজ পরিচালনা-সংক্রান্ত সিদ্ধান্ত শিক্ষকেরা নেন নিজেদের মতো করে। ফলে কলেজও চলে নামকাওয়াস্তে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজেরই চিত্র এটি। এ অবস্থায় অধ্যক্ষবিহীন কলেজগুলোর বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে কলেজে পদ শূন্য হওয়ার ছয় মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। নইলে কলেজ কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হবে। আর এক বছরের মধ্যে নিয়োগে ব্যর্থ হলে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। নিজস্ব প্রতিবেদক।