কলারোয়ায় হরতালে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া বাজার বণিক সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে কলারোয়া পৌর এলাকায় আজ শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া আধা বেলা হরতাল শেষ হয়েছে। এ সময় হরতালের সমর্থক ও বিরোধী আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কলারোয়া বাজার বণিক সমিতি ও কলারোয়া আওয়ামী লীগের একাংশ এ হরতালের ডাক দেয়। হরতাল শেষ হলেও কলারোয়ায় সব ধরনের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের নেতৃত্বে হরতালের ডাক দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামের পক্ষ এই হরতাল প্রত্যাখ্যান করে। গতকাল হরতালের সময় এই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউহতাহত হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা আওয়ামী লীগের কার্যালয়ে কলারোয়া বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সরদার মুজিবসহ ছয়জনের ওপর হামলা চালায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ দাবি করেন, উপজেলা আওয়ামী লীগের ডাকে আজ আধা বেলা হরতাল পালিত হয়েছে। বেলা তিনটায় কলারোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করা হবে। তবে কলারোয়া আওয়ামী লীগের আহ্বায়ক মজনু চৌধুরী জানান, এ হরতালের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।কলারোয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান জানান, বণিক সমিতির সভাপতির ওপর হামলার বিষয়টি নিতান্তই রাজনৈতিক। এর সঙ্গে ব্যবসায়িক কোনো সম্পর্ক না থাকায় হরতালের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।