কলারোয়ায় গুণী শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত জনপদের গুণী শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা আবেগময় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক এ বিদায় অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষককে তাঁর চন্দনপুর গ্রামের নিজ বাসভবন থেকে শোভাযাত্রাসহকারে বিশেষ একটি বাহনযোগে প্রাক্তন ছাত্ররা অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। ৬ ডিসেম্বর বিকেলে উপজেলার চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।অথই ইন্টারন্যাশনাল ও টনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা গুণী শিক্ষক নজরুল ইসলামের চান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮ বছরের শিক্ষকতা জীবনের অবসানের এই বিদায়বেলায় তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, আলোকিত এই মানুষটির অভাব এ জনপদের মানুষ চিরকালই বোধ করবে।অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন অথই ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মশিউর রহমান। সার্বিক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস মনোয়ারা ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, চন্দনপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম ও বিদায়ী শিক্ষক নজরুল ইসলাম। চান্দুড়িয়াস্থ টিএমসি পাবলিক লাইব্রেরি বিদায়ী এই শিক্ষককে আজীবন সদস্য মনোনীত ও টিএমসি লিমিটেড তাঁকে আজীবন দৈনন্দিন ব্যয় বহনের ঘোষণা করে। সমাজসেবক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমসি লিমিটেডের সভাপতি রহমত আলি, মাস্টার মুজিবুর রহমান, কাজল রায়হান, আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আতাউর রহমান, মাস্টার আমজাদ হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, টিএমসির সমীর আল মামুন, আবু বক্কার সিদ্দিক, ফারুক আনসারী, শামিমা আক্তার শিখা, নবকুমার দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান।