কলারোয়ায় শিরোপা জিতল তুলসীডাঙ্গা
কলারোয়ায় আটদলীয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় করেছে তুলসীডাঙ্গা ফুটবল একাদশ। ১৭ আগস্ট বিকেলে কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় তুলসীডাঙ্গা ফুটবল একাদশ ১-০ গোলে কলারোয়া রংমিস্ত্রি ফুটবল একাদশকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে মিলনের দেওয়া গোলে এগিয়ে যায় তুলসীডাঙ্গা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় যৌথভাবে বিবেচিত হয়েছেন মিলন ও সাজু। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফারুক হোসেন, মাসুদ পাভেজ ও নিয়াজ আহমেদ খান। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, রফিকুল ইসলাম, শিশু ল্যাব. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক, ক্রীড়া সংগঠক মাস্টার শাহাজাহান আলি প্রমুখ।আশাশুনিতে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা: আশাশুনিতে ৩৯তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিমের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা, চিত্তরঞ্জন ঘোষ, মোহাম্মদ আলী, আশরাফুন্নাহার, কামরুন্নাহার, আবু দাউদ, ইয়ামিন হোসেন, তুষার কান্তি ঘোষ, নজরুল ইসলাম, আছাদুল ইসলাম, দুলাল চন্দ্র, জি এম বেলাল হোসেন, অনিতা মণ্ডল, জি এম রাখিদুল ইসলাম, শহিদুল ইসলাম, বলাইকৃষ্ণ মণ্ডল, মুজিবুল হক প্রমুখ। সভায় ২২ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।