কলেজ এমপিওভুক্তির দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের সীমাবাড়ী মহিলা কলেজকে এমপিওভুক্ত করার দাবিতে আজ শুক্রবার ঢাকা-বগুড়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কলেজটি এমপিওভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সীমাবাড়ী এলাকায় মহাসড়কের ওপর এ অবরোধ কর্মসূচি চলে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সীমাবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ১৯৯৮ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কিন্তু আজও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।