খেলাধুলা মাদারীপুরে লতিফ উকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
কলেজরোড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের আয়োজনে ‘লতিফ উকিল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় ‘কলেজরোড স্পোর্টিং ক্লাব’ টাইব্রেকারে ৫-৪ গোলে ‘সবুজবাগ ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২৯ ডিসেম্বর মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজমাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান কালু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোমায়রা লতিফ প্রমুখ। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন কলেজ রোড ক্রীড়া চক্রের মঞ্জুর-এ-এলাহী। এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়।