কলেজশিক্ষক মিজানুরের অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানের (৩৬) অবস্থার এখনো কোনো পরিবর্তন হয়নি। চিকিত্সকেরা বলছেন, তাঁর হূিপণ্ড এখনো চলছে। তাই চিকিত্সা দেওয়া হচ্ছে। হূিপণ্ড বন্ধ হয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হবে।নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানকে ১৪ অক্টোবর বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গত বুধবার চিকিত্সকেরা তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। এরপর থেকে মিজানুরকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্রের সাহায্যে বাঁচিয়ে রাখা হয়েছে।বিএসএমএমইউর আইসিইউর সহযোগী অধ্যাপক কামরুল হুদা আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, মিজানুর রহমানের অবস্থা আগের মতোই আছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি জানান, যতক্ষণ তাঁর হূিপণ্ড চলবে ততক্ষণ তাঁকে চিকিত্সা দেওয়া হবে। হূিপণ্ড বন্ধ হয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হবে।আইসিইউতে খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউর চিকিত্সকেরা মিজানুর রহমানকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছেন। আজ সকালেও বিশেষজ্ঞ চিকিত্সকেরা তাঁকে পর্যবেক্ষণ করেন। ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ জানানোয় ১২ অক্টোবর বখাটে যুবকদের হামলায় গুরুতর আহত মিজানুরকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমইউতে আনা হয়।আসিফ আলী ও রাজন নামের স্থানীয় দুই বখাটে কলেজের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করত। ছাত্রীরা বিষয়টি মিজানুর রহমানকে অবহিত করলে তিনি তা অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটিকে জানান। তিনি ওই দুই বখাটেকে এ বিষয়ে সতর্কও করে দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ১২ অক্টোবর দুপুরে স্থানীয় কৃষ্ণা কৃষি খামারের সামনে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় এবং তাঁর মাথা, বুক ও চোখে গুরুতর আঘাত করে। আসিফকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে।