কলেজে ঢুকে দুই শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বহিরাগত বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন কলেজের উপাধ্যক্ষসহ দুই শিক্ষক। আজ বুধবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ফরিদপুর মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে নয়টার দিকে টিপু পাটাদার (২০) নামের স্থানীয় এক বখাটে ফরিদপুর মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে শহীদ মিনারে বসে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। তা দেখে কলেজের ভূগোল বিভাগের প্রভাষক রহমান শেখ শহীদ মিনারের কাছে গিয়ে ওই যুবককে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে রহমান শেখের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে টিপু মুঠোফোনে তাঁর দুই সহযোগী তারিখ পাটাদার ও শাওন পাটাদারকে ক্যাম্পাসে ডেকে আনেন। ওই সময় শিক্ষক রহমান শেখ কলেজের দোতলায় শিক্ষকদের জন্য নির্ধারিত কক্ষে চলে যান এবং অন্য শিক্ষকদের বিষয়টি জানান।শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, পরে বহিরাগত ওই তিন যুবক কলেজের দোতলায় উঠে প্রভাষক রহমানকে মারধর করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হন কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম। শিক্ষার্থীরা অভিযোগ করেন, টিপু ও তাঁর সহযোগীরা অনেক দিন ধরে ক্লাস শুরু হওয়ার আগে ও ছুটির পর কলেজের ফটকে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ ম হালিম জানান, এ ব্যাপারে টিপুসহ চার বহিরাগত যুবকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। কলেজের পক্ষ থেকে মামলাটি করা হয়।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের গ্রেপ্তারে অভিযান চলছে।