কলেরা পৌঁছে গেছে ডমিনিকান রিপাবলিকে
হাইতিতে মহামারি আকারে ছড়িয়ে পড়া কলেরা এবার পাশের দেশ ডমিনিকান রিপাবলিকে পৌঁছে গেছে। ডমিনিকান রিপাবলিকে প্রথমবারের মতো কলেরা-আক্রান্ত এক রোগী ধরা পড়েছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।ডমিনিকান রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী বাতিসতা রোজাস জানিয়েছে, আক্রান্ত রোগীর বয়স ৩২ বছর। তিনি হাইতি থেকে আসা অভিবাসী, পেশায় নির্মাণশ্রমিক। এরই মধ্যে হাসপাতালে তাঁকে আলাদা করে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।কলেরা যাতে ডমিনিকান রিপাবলিকে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে সে দেশের কর্তৃপক্ষ এরই মধ্যে দেশের সীমান্ত নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে এবং নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে।গত মাসের শেষের দিকে পাশের দেশ হাইতিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। এ রোগে দেশটিতে এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং ১৪ হাজারেরও বেশি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বিবিসি।