কল্পনা চাকমা অপহরণ মামলা পুনর্তদন্ত করবে সিআইডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর কল্পনা চাকমা অপহরণ মামলা পুনর্তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে। রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মো. শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমাকে ১৯৯৬ সালের ১১ জুন রাতে বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজবাড়ি থেকে অপহরণ করা হয়। পরে ওই ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়।কমিশন কল্পনা চাকমার পরিবারের সদস্যসহ সেনাবাহিনী ও ভিডিপির কয়েকজন সদস্যের সাক্ষ্য গ্রহণ করে। তবে ওই তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে হিল উইমেন্স ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়।এ বছরের ২১ মে তদন্তকারী কর্মকর্তা বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক আহমেদ রাঙামাটি বিচারিক হাকিমের আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের ওপর কোনো আপত্তি আছে কি না, তা জানতে চেয়ে মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমাকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে তলব করা হয়।আজ কালিন্দী কুমার পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের ওপর তাঁর নারাজি আবেদন লিখিতভাবে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালতে জমা দেন। এরপর মুখ্য বিচারিক হাকিম মামলাটি পুনর্তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন।