কল্যাণপুর খালের উদ্ধার অভিযান শেষ, কাল খননকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীসংলগ্ন গৈদারটেক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কল্যাণপুর ‘ক’ খালে উদ্ধার অভিযান আজ মঙ্গলবার বিকেল চারটায় শেষ হয়েছে। খালের ভরাট অংশ খননের কাজ কাল বুধবার শুরু হবে।ঢাকা ওয়াসা ও জেলা প্রশাসন আজ সকাল ১০টার দিকে খালের উদ্ধার অভিযান শুরু করেন।ঢাকা ওয়াসার ম্যাজিস্ট্রেট মো. নাসিরউদ্দিন জানান, এই উচ্ছেদ অভিযানে ৭০ জন শ্রমিক ও ২৮ জন পুলিশ অংশ নিয়েছে। তিনি আরও জানান, কল্যাণপুর ‘ক’ খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি আধাপাকা ঘর আজ উচ্ছেদ করা হয়েছে। এর আগেও এখানে অবৈধভাবে গড়ে ওঠা ঘর উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, কাল থেকে কল্যাণপুরের আড়াই কিলোমিটার দীর্ঘ এই খাল খননের কাজ শুরু হবে।