কল্যাণপুরে পোশাকশ্রমিকদের আধঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কল্যাণপুরে হাইটেক পয়েন্ট নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক আজ শুক্রবার সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মিরপুর রোড অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ওই কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বেতন না দিলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে মিরপুর রোডের কল্যাণপুরে ওই কারখানার সামনে বাইরে রাস্তায় জড়ো হয়। এ সময় তাঁরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।