কল্যাণপুরে বস্তির আগুন নিভেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের স্টেশন অফিসার সাঈদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র অপসারণের কাজ চলছে। বস্তিতে কয়েক শ’ ঘরবাড়ি রয়েছে। এর মধ্যে ৭০-৮০টি ঘর পুরোপুরি পুড়ে গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।