কসবার সন্ত্রাসী নিজাম কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী নিজাম মিয়াকে (৩৫) আজ শনিবার কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সকালে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মো. সাখাওয়াত হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে কমপক্ষে ১০টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে গোপীনাথপুর গ্রামের মাহমুদুল হাছান খানের বাড়িতে রাম দা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালায় নিজাম বাহিনী। খবর পেয়ে পুলিশ তাঁকে ধাওয়া করলে তিনি গোপীনাথপুর সীমান্ত দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে। তাঁর বাবার নাম কালা মিয়া।