কসবায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার আবুল হাশেম (৬০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তিনি খুন হন। পুলিশ তাঁর লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল হাশেমকে গতকাল রাত ১১টা থেকে ১২টার দিকে তাঁর ভাতিজা সোহেল ডেকে নেন। পরে তাঁকে খোঁজ করে পাওয়া যায়নি। ভোররাতের দিকে বাড়ির পাশের এক গর্তে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। তাঁর বুকে ও গলার দুই পাশে ছুরির আঘাত রয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী নাজমা বেগম মামলার প্রস্তুতি নিচ্ছেন। আবুল হাশেমকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বলে তিনি জানান।