কসবায় উপকূল এক্সপ্রেসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রামের রেললাইনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় আজ রোববার সন্ধ্যায় আন্তনগর ট্রেন উপকূল এক্সপ্রেসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ট্রেনের পরিচালক (গার্ড) আবুল হাশেম খানসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে। স্থানীয়ভাবে পরিচালককে চিকিৎসা দেওয়া হচ্ছে।ডাকাতেরা এ সময় দুই যাত্রীর কাছে থেকে ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও পরিচালকের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। ট্রেনটি মন্দবাগ স্টেশনে এক ঘণ্টা ধরে আটকে রয়েছে।ট্রেনের যাত্রীরা জানান, ডাকাতেরা ছাদ থেকে পরিচালকের (গার্ড) রুমে প্রবেশ করে। এরপর তাঁকে কুপিয়ে আহত করে।মন্দবাগ সহকারী রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।