কসবায় চিকিত্সকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিত্সককে মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ওই হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। কর্মবিরতি শেষে চিকিত্সক ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।গতকাল বুধবার কয়েকজন বহিরাগত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিত্সককে মারধর এবং হাসপাতালের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে।এদিকে এ ঘটনার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও কর্মচারীরা।মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দেলোয়ারসহ হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় তাঁরা আগামী শনিবার থেকে অর্নিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার বেলা আড়াইটায় কসবা পৌর এলাকার শাহপুর নামক স্থানে একটি দুঘর্টনায় কয়েকজন মোটরসাইকেল আরোহী আহত হয়। এরপর আহত ব্যক্তিদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিক তাদের প্রাথমিক চিকিত্সা দেন। ওই সময় অন্যান্য চিকিত্সকদের না পেয়ে উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগির গ্রামের দেলোয়ারের নেতৃত্বে বহিরাগত লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে তাঁদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা অনিল চন্দ্র ভৌমিককে মারধর করে।খবর পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশিদ ও হুমায়ুন কবির ঘটনাস্থলে এলে তাদেরও বহিরাগতরা মারধর করে। বিষয়টি জানতে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। তারা হাসপাতালে চিকিত্সকদের নামসংবলিত ১১টি সাইনবোর্ড ভাঙচুর করে। এ ঘটনায় আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে দেলোয়ারসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত দেলোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তাঁর চাচাতো ভাই গুরুতর আহত হন। হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিত্সক না থাকায় এ ঘটনাটি ঘটেছে।