কসবায় ট্রাক উল্টে চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি ট্রাক উল্টে চালক মিজান মিয়া (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কুটি ইউনিয়নের কালামড়িয়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা চুনাপাথরভর্তি একটি ট্রাক উপজেলার কুটি ইউনিয়নের কালামড়িয়ায় উল্টে যায়। এতে ট্রাকটির চালক মিজান মিয়া ঘটনাস্থলে নিহত ও হেলপার ইউনুস মিয়া (২৮) আহত হন। নিহত মিজান মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুড়িয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।