কসবায় বাস পুকুরে, নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বাস উল্টে পুকুরে পড়ে চারজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কসবা-কটিচৌমুহনী সড়কের শাহাপুর এলাকায় আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত তিনজন হলো: আকরাম (১৪), শাহীন মিঞা (১২) ও হারিছ (১৬)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। এ ছাড়া গুরুতর আহত দুজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাসের বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বাসের ছাদে অনেক যাত্রী ছিল। ধারণা করা হচ্ছে, বাসের নিচে আরও লাশ থাকতে পারে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, পুকুরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী তল্লাশি চালাচ্ছেন। লাশ চারটি থানায় নেওয়া হচ্ছে।