কসবায় যাত্রাবিরতি করছে সিলেটগামী পাহাড়িকা ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ৭১৯ নম্বর টেনটি আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি শুরু করেছে। কসবা রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেটগামী আন্তনগর পাহাড়িকা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ৪৬ মিনিটে স্টেশনে আসে এবং ১১টা ৪৮ মিনিটে ছেড়ে যায়। এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এ সময় রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মো. মাসুদ সারোয়ারও উপস্থিত ছিলেন। কসবা রেলওয়ে স্টেশন মাস্টার প্রণব কান্তি বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, কসবা স্টেশনে সিলেটগামী যাত্রীদের জন্য ২৫টি আসন বরাদ্দ করা হয়েছে। এর আগে ২০০৭ সালে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ৭২০ নম্বর ট্রেনটি কসবা রেলস্টেশনে যাত্রা বিরতি করত।