কসবায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার পৌর মুক্তমঞ্চে বিকেলে বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচির ডাক দেওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ আদেশ জারি করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ হত্যা, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে আজ বিকেলে কসবা মুক্তমঞ্চে সমাবেশ ডাকে। আজ ওই সময় একই স্থানে স্থানীয় ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ ডাকে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ হোসেন জানান, একই স্থানে দুই রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর মুক্তমঞ্চ এলাকায় আজ সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।