কসবায় ১৫ ঘণ্টা পর যান চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোলাসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিকল্প সড়কে আট কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বেলা দুইটা পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ ছিল।পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী বালুভর্তি একটি ট্রাক গোলাসারে মহাসড়কের বালুর মধ্যে আটকে যায়। এ সময় সিলেট থেকে আসা কয়লাভর্তি অন্য একটি ট্রাক আটকে পড়া ট্রাকটির পাশ কাটাতে গিয়ে আটকে যায়। এর পর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আজ দুইটার দিকে আটকে পড়া ট্রাক দুটিকে উদ্ধার করা হলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে।কসবা থানার উপপরিদর্শক (এসআই) সাধন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।