কসবায় ২৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর এলাকা থেকে আজ শনিবার ২৮ কেজি গাঁজা, একটি প্রাইভেটকারসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বিওপি ক্যাম্পের বিডিআর সদস্যরা।পুলিশ ও বিওপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি ক্যাম্পের বিডিআর সদস্যরা আজ সকালে সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ক-০৩-৯১৫৯) তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় প্রাইভেটকারে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ী ও তাঁদের ব্যবহূত প্রাইভেটকারটি আটক করেন তাঁরা। আটক ব্যবসায়ীরা হলেন বরিশালের বানারিপাড়া গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জহিরুল হক (৪২) ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আহাম্মদনগর গ্রামের জহির হোসেন (৩৬)। এ ঘটনায় মইনপুর বিওপি ক্যাম্পের হাবিলদার জসিমউদ্দিন বাদী হয়ে ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক গাঁজার মূল্য দুই লাখ ৮০ হাজার টাকার মতো। আটক মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।