কসোভোর স্বাধীনতার ওপর রায় দেবেন আন্তর্জাতিক আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আদালত ২০০৮ সালের কসোভোর একতরফাভাবে দেওয়া স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কি না—এ বিষয়ে মতামত দেবেন ২২ জুলাই।এই রায় যদিও বাধ্যতামূলক নয়, তবুও রায়টি কসোভো ও সার্বিয়ায় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। কসোভোর স্বাধীনতা ঘোষণার পর থেকে এখনো দুই দেশে উত্তেজনা বিরাজ করছে।এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশসহ মোট ৬৯টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। এপি