কাঁকন দাসীতে নতুন-পুরোনো দুই জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর তৌফিক অভিনীত কোনো ছবি মুক্তি পাচ্ছে। ছবিটির নাম ‘কাঁকন দাসী’। এতে তৌফিকের বিপরীতে অভিনয় করেছেন জনা আফরিন। জনা ও তৌফিক ছাড়া এখানে আরও অভিনয় করেছেন ওয়াসিম ও সুচরিতা।এ প্রসঙ্গে তৌফিক জানিয়েছেন, ‘কাজল রেখা’র গল্প নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এটি পুরোপুরি একটি ফোক ঘরানার ছবি। প্রায় পাঁচ-ছয় বছর আগে প্রথম ছবিটির শুটিং করি। এরপর কয়েক বছর কাজ বন্ধ থাকার পর কিছুদিন আগে ছবিটির শুটিং শেষ করেছি। শুনেছি ১ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ফোক ধাঁচের ছবি ‘কাঁকন দাসী’র চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জীবন রহমান।ছবির গল্পে রাজার ছেলে তৌফিক। স্বাধীনভাবে চলায় অভ্যস্ত। একটা সময় জনার সঙ্গে তাঁর পরিচয় হয়। সে পরিচয় প্রেমে গড়ায়। শুরু হয় জটিলতা। গল্প এগিয়ে যায় অন্যদিকে।তৌফিক আরও বলেন, ‘আমি সর্বশেষ কাজ করেছিলাম ইলিয়াস কাঞ্চনের পরিচালনায় মায়ের স্বপ্ন ছবিতে। তাও প্রায় চার বছর হবে। অনেক দিন পর আবারও আমার একটি ছবি মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। তবে মাঝখানে কিন্তু আমি বসে থাকিনি। কলকাতার বেশ কয়েকটি ছবির শুটিং করেছি। বলতে পারেন, কলকাতার ছবিতে ব্যস্ত থাকার চেষ্টা করেছি।’ছবির গল্প সম্পর্কে তৌফিক বলেন, ‘কাঁকন দাসী ছবির গল্পটি ভিন্ন ধরনের। বেশ আলাদা ধরনের চরিত্র আমার। ছবির শুটিং করে তৃপ্তি পেয়েছি। আশা করছি, ছবিটি দর্শক বেশ গ্রহণ করবে।’