কাঁচপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে আজ সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন এসএ ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।শ্রমিকেরা সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।