কাঁচপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গতকাল সোমবার রহিম স্টিল মিলে সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। গভীর রাতে অক্সিজেন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন রতন মিয়া ও জাহাঙ্গীর হোসেন। তাঁদের লাশ সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ওই দুর্ঘটনায় তিনজন শ্রমিক আহতও হন। বর্তমানে তাঁরা চিকিত্সাধীন।