কাঁচা খরগোশ খেলেন কোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত ধরনের খাদ্যাভ্যাসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ইতিপূর্বেই আলোচনায় এসেছিলেন লুইস কোল। আর সম্প্রতি দক্ষিণ-পশ্চিম লন্ডনের এই তরুণের সে ধরনেরই একটা খাদ্য গ্রহণ প্রক্রিয়া ঝড় তুলেছে ইন্টারনেটে। যেখানে রাস্তার পাশে পড়ে থাকা একটা খরগোশ খেতে দেখা যায় ২৮ বছর বয়সী কোলকে। সেটাও কাঁচা এবং কোনো রকম ছুরি-চাকুর ব্যবহার না করে। এটাই তাঁর কাছে ‘চমত্কার ভোজন’। অনেকেই কোলের এই খাদ্যাভ্যাসকে বিকৃত মানসিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন। আবার অনেকের কাছ থেকে তিনি সাহসী খেতাবও পেয়েছেন।এর আগে মরা ইঁদুর, বৃশ্চিক ইত্যাদি খেয়ে মানুষকে চমকে দিয়েছিলেন লুইস কোল। আর সম্প্রতি আবারও এই অদ্ভুত ধরনের খাদ্যাভ্যাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটা মৃত খরগোশ তিনি খেয়ে ফেলছেন কাঁচাই। খরগোশটির চামড়া ছড়ানোর জন্য তিনি কোনো ছুরিও ব্যবহার করছেন না। পুরো আহারের কাজটাই তিনি করছেন দাঁত দিয়ে। রাস্তার পাশে গাড়ি চাপা পড়া মৃত একটি খরগোশকে তুলে নিয়ে কোল বলেন, ‘আমি আশা করছি এটা পুরোটাই কীটযুক্ত বা এ ধরনের কিছু নয়।’ এরপর তিনি দাঁত দিয়ে ছিঁড়তে থাকেন খরগোশটির চামড়া। চামড়া ভেদ করে মাংসের দেখা পাওয়ার পর তিনি বলেন, ‘আমি রক্তের স্বাদ পাচ্ছি।’ এরপর চামড়াটা পুরোপুরি ছিঁড়ে ফেলে তিনি খাওয়া শুরু করেন খরগোশটির কাঁচা মাংস।এখন পর্যন্ত প্রায় দুই লাখ বার দেখা হয়েছে কোলের এই ভিডিওটি। আলোচিত-সমালোচিতও হয়েছে ব্যাপকভাবে। এক দর্শক মন্তব্য করেছেন, ‘এই লোকের গুরুতর মানসিক সমস্যা আছে। সে একটা পুরো উদ্ভট।’ কিন্তু অনেকে বাহবাও দিয়েছেন তাঁকে। বলেছেন, ‘বাহ! সে তো খুব কঠিন লোক।’— দ্য সান