কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানিতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস বন্ধ রাখার পর কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। খবর বাসসের।আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানিতে কোনো বাধা নেই। পবিত্র রমজান মাসের বাড়তি চাহিদার সঙ্গে সংগতি রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ঠিক রাখার স্বার্থে গত ৯ জুলাই সরকার এসব পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। গত ৩১ আগস্ট পর্যন্ত রপ্তানি বন্ধ রাখতে বলা হয়।