কাঁচা মরিচের ঝাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাই উপজেলায় কাঁচা মরিচের দাম চার দিনে তিন গুণ বেড়েছে। চার দিন আগেও স্থানীয় হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হতো। গতকাল বুধবার দাম বেড়ে দাঁড়ায় ১২০ টাকায়। প্রতি কেজি কাঁচা মরিচের দাম হুট করে ৮০ টাকা বেশি হাকানোয় বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের বাগিবতণ্ডা হয়েছে। উপজেলার ধাপপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম কালাই হাটে কাঁচা মরিচ কিনতে এসে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘মগের মুলুকেও তো কোনো জিনিসের দাম এভাবে এক লাফে তিন গুণ বাড়ে না। এ দেশ কি মগের মুলুক?’ কালাই প্রতিনিধি