কাইচকামা, একটি ভালোবাসার গল্প (ভিডিও)
দক্ষিণ আফ্রিকার আর সব এলাকার মতোই ছোট্ট গ্রাম হামবার্গ। গ্রামের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। একসময়ের প্রণোচ্ছল এই গ্রামে এখন অনেকেই মরণব্যাধি এইচআইভি/এইডসের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। অনেকে শঙ্কিত ভবিষ্যত্ প্রজন্মের কথা ভেবে।হামবার্গের মানুষ কিছুটা অপরাধপ্রবণ, মাদকের প্রতিও রয়েছে তাদের আসক্তি। আর প্রকৃতির আদি-অকৃত্রিম কাজের প্রতি তারা আরও বেশি উত্সাহী। ফলাফল এইডস এইচআইভি/এইডস।মৃত্যু যন্ত্রণায় ধুকতে থাকা এসব মানুষের প্রতিই ভালোবাসার হাত বাড়ি দিয়েছে একটি সংগঠন। নাম কাইচকামা ট্রাস্ট। হামবার্গে ২০০০ সাল থেকে দারিদ্র্য বিমোচনে কাজ করছে এই ট্রাস্ট। তাদের লক্ষ্য সাদা-কালো এবং ধনী-গরিবের মধ্যে ব্যবধান কমিয়ে আনা।কাইচকামা ট্রাস্টের ক্যারল হফমেয়ার এবং ইউনিক ম্যাংওয়ান এইচআইভি এইডসবিরোধী কার্যক্রম শুরু করেন। এইডসের নির্মম আঘাতে হামবার্গের লোকদের মরতে দেখে তারা শুরু করেন এই কাজ। তারা পরবর্তী প্রজন্মের শিশুদের বাঁচানোর জন্য এইডসের ওষুধ অ্যান্টি-রেট্রো ভাইরাল (এআরভিএস) দিচ্ছেন। ফলও পাওয়া যাচ্ছে ভালো। তারা প্রথমে কাজ শুরু করেন ছয়জন এইডস আক্রান্তকে নিয়ে। তাদের অ্যান্টি-রেট্রো ভাইরাল (এআরভিএস) ওষুধ দেন।ক্যারল হফমেয়ার পড়াশোনা করেছেন কারুশিল্প নিয়ে। তিনি হামবার্গের নারীদের নিয়ে শুরু করেছেন হস্তশিল্পের কাজ। উদ্দেশ্য নারীদের অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করা। কাইচকামা ট্রাস্টের এই ভালোবাসায় হামবার্গের এইডস আক্রান্তরা যেমন নতুন জীবনের স্বাদ পাচ্ছেন। পাচ্ছেন বেঁচে থাকার আনন্দও। আল-জাজিরা।